1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পশ্চিম তীরের মসজিদে ইসরাইলি বিমান হামলা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

পশ্চিম তীরের মসজিদে ইসরাইলি বিমান হামলা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৭০ জন খবরটি পড়েছেন
ছবি- সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী ক্যাম্পের কাছে এক মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে দুজন ফিলিস্তিনি চিকিৎসাকর্মী নিহত এবং অনেকেই আহত হয়েছেন।রোববার (২২ অক্টোবর) সকালে চালানো এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে,পশ্চিম তীরের জেনিন শরণার্থী ক্যাম্পের কাছে অবস্থিত আল-আনসার মসজিদে হামলায় হামাস এবং ইসলামিক জিহাদের বেশ কয়েকজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। তারা হামলার পরিকল্পনা করার জন্য কমান্ড সেন্টার হিসেবে ওই ভবনটিকে ব্যবহার করছিল।

বার্তাসংস্থা রয়টার্সকে ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, পশ্চিম তীরে ইসরাইলের বিমান হামলায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকেই।

এদিকে, শনিবার (২১ অক্টোবর) রাতে এক সংবাদ সম্মেলনে ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, গাজায় আজ (রোববার) সন্ধ্যা থেকে হামলা জোরদার করার পরিকল্পনা করছে ইসরাইলের সেনাবাহিনী।’

এর আগে চলতি সপ্তাহের মঙ্গলবার (১৬ অক্টোবর) গাজার আল আহলি আরব ব্যাপ্টিস্ট হাসপাতালে বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ পাঁচ শতাধিক মানুষ নিহত হন। এই হামলার জন্য হামাস ইসরাইলকে দোষী করলেও এই দায় অস্বীকার করেছে ইসরাইল।

গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলায় ইসরাইলের ১৪০০ মানুষ নিহত হন। অন্যদিকে হামাসের হামলার জবাবে গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইলের সেনাবাহিনী। সেই হামলা এখনও অব্যাহত রেখেছে তারা। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত ইসরাইলের হামলায় ৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১৩ হাজারেরও বেশি। সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar