1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দর্শনায় বেগুনক্ষেত থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

দর্শনায় বেগুনক্ষেত থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২০৯ জন খবরটি পড়েছেন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় মনজুরা খাতুন (৩২) নামের এক নারীকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রক্তাক্ত জখম হয়েছেন তার ভাই আলমগীর হোসেন (৩০)। রবিবার (২২ অক্টোবর) দুপুরে মনজুরার বাড়ির পার্শ্ববর্তী বেগুন ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার রাতে দর্শনার মোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে।

আহত আলমগীরকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহত দুইজনই দর্শনার মোহাম্মদপুরের আরমান হোসেনের ছেলে-মেয়ে।

জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত দর্শনা মোহাম্মদপুরের আলমগীরের বাড়িতে আসে। এ সময় আলমগীরকে বাড়ি থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে পাশের মাঠে রাখে। তখন তার বোন মনজুরা খাতুন প্রতিবাদ করলে তাকেও তুলে নিয়ে যায়। এরপর থেকে দুইজন নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে রবিবার সকালে তাদের বাড়ির পাশের বেগুনক্ষেতে মনজুরা খাতুনের বিবস্ত্র লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।

খবর পেয়ে সকালে চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ও দর্শনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা বলেন,মনজুরা খাতুনকে রাতে তুলে নিয়ে হত্যা করা হয়েছে।ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ বিশেষ টিম কাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar