1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পূজামন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিপুল ফারাজীর শুভেচ্ছা বিনিময় - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরনগরের ৬ নারী স্বর্ণের চেইন চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক যশোরে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে তদন্ত চাইলেন এমপি মাসুদ সাঈদী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরু: দৈনিক সর্বোচ্চ সাড়ে ৩ হাজার চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা

পূজামন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিপুল ফারাজীর শুভেচ্ছা বিনিময়

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৪০ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) অফিস। .যশোরের বাঘারপাড়ায় সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় এবং উপজেলার বিভিন্ন পূজা মÐপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন যশোর -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল থেকে রাত ১২ টা পর্যন্ত এ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
করেন।
এদিন তিনি জামদিয়া ইউনিয়নের বাকড়ী সর্বজনীন পূজা মন্ডপ, জামদিয়া ঠাকুর বাড়ি পূজা মন্ডপ, দোহাকুলা ইউনিয়নের বোয়ালিয়া পূজা মন্ডপ ও দরাজহাট ইউনিয়নের শুকদেবপুর সর্বজনীন পূজা মন্ডপসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিয় ও নিজ তহবিল থেকে অনুদান প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ ইউনুস আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, দোহাকুলা ইউনিয়ের ইউপি সদস্য আলেয়া বেগম, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সাদ্দাম হোসেন টুলুসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে সরকারের সাফল্য তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান যশোর -৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar