1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৭০ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসমাতুল্লাহ গাজী আসমান, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান প্রভাষ মন্ডল, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুবউন্নয়ন অফিসার আমিনুর রহমান, সহকারী বিআরডিবি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা।

সভায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে যাতে কেউ শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকার জন্য বলা হয়। সেই সাথে চোরাই পথে মাদক বা অস্ত্র আসতে না পারে সে ব্যাপারে বিজিবি সদস্যদের আরো কঠোর নজরদারি দিতে বলা হয়। এছাড়া পারুলিয়া মৎস্য সেডে প্রশাসনের নামে টাকা তুলে চিংড়িতে পুশ করা হচ্ছে বলে অভিযোগ উঠলে বিষয়টি আমলে নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। এছাড়া যাতে কোন প্রকার পুশ না হয় সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করার হবে বলেও সিদ্ধান্ত গ্রহন করা হয়। এদিকে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের যোগদানের ৪ মাসের মধ্যে তাকে বদলি করায় সভায় সকলে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। অতি অল্প সময়ে উপজেলা নির্বাহী অফিসারদের বদলী করায় উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar