1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে বোমার আঘাতে যুবক খুন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

অভয়নগরে বোমার আঘাতে যুবক খুন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৯১ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।
অভয়নগরে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে জিয়াউর রহমান (৩৮) নামের এক যুবক খুন হয়েছেন। শুক্রবার রাত সাড়ে নয়টার সময় এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে নয়টায় উপজেলার রানাগাতি গ্রামের উত্তরপাড়া বটতলা বড় মসজিদের সামনে জাবের বিশ্বাসের চায়ের দোকানে চা পানের উদ্দেশ্যে আসেন জিয়াউর রহমান। এসময় কতিপয় সন্ত্রাসী তার ওপর ককটেল নিক্ষেপ করে। ককটেল জিয়াউর রহমানের পেটে লেগে ক্ষত-বিক্ষত হয়ে পেটের নাড়ি-ভুঁড়ি বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ককটেল বিস্ফারণের বিকট শব্দে চায়ের দোকানসহ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এসময় যে যার মতো ছুটে বেরিয়ে যায়। এই সুযোগে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

নিহত জিয়াউর রহমান রানাগাতি গ্রামের মৃত ওহাব ফকিরের ছেলে।

খবর পেয়ে অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, ইতোমধ্যে পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করেছে। হত্যাকারীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে। ওসি আরো জানান, নিহত জিয়াউর রহমান চরমপন্থী দলের সদস্য ছিলেন। তার নামে থানায় কমপক্ষে চারটি মামলা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar