1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চাঁদা না পেয়ে মৎস্য ঘেরের কর্মীকে বেঁধে অফিস ও টোঙ ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

চাঁদা না পেয়ে মৎস্য ঘেরের কর্মীকে বেঁধে অফিস ও টোঙ ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৬২ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার। যশোরের মনিরামপুর-অভয়নগর সীমান্তে চাঁদা না পেয়ে মৎস্য ঘেরের কর্মীকে বেঁধে অফিসসহ ৪টি টোঙ ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে এক রাউন্ড ফাঁকাগুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আতঙ্কে আছেন এলাকাবাসী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার ঘের মালিক কামরুল হাসান মধু বাদি হয়ে মনিরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভয়নগরের পার্শ্ববর্তী বাজে কুলটিয়া গ্রামে বিল বোকড়ে ৮৬০বিঘার একটি মাছের ঘেরে অফিস ও টোঙ ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মনিরামপুর-অভয়নগর সীমান্তের কুলটিয়া এলাকায় কামরুল হাসান মধু, শ্যামল সিংহ, মোস্তাক আহমেদ তারা তিনজন মিলে যৌথভাবে মৎস্য চাষ করে আসছেন। শুক্রবার রাত ১০টার সময় ৬-৭ জনের দুর্বৃত্তের দল ওই ঘেরে ঢুকে ঘেরের কর্মচারী গণেশ বিশ্বাসকে অস্ত্রের মুখে জিম্মি করে তার হাত, পা ও মুখ বেঁধে ঘেরে থাকা চারটি টোঙ ঘর, একটি অফিস কক্ষ , রান্না ঘর, মাছের খাবারের ঘর ও একটি স্টোররুমে আগুন ধরিয়ে দেয়।

দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘেরের কর্মচারী গণেশ বিশ্বাস কোনো মতে হাত খুলে মালিক কামরুল হাসান মধুকে ফোন দেন। এ সময় তিনি স্থানীয় ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘের মালিক দাবি করেন ক্ষতির পরিমাণ ৫০লাখ টাকা। পরে মনিরামপুর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

মৎস্য ঘেরের কর্মচারী গণেশ বিশ্বাস জানান, ঘুময়ে থাকা অবস্থায় রাতে ৬-৭জন অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে তার হাত পা বেঁধে ঘেরের পাশে রেখে এসব ঘরে আগুন লাগিয়ে দেয় এবং তাকে বলতে থাকে এত বড় ঘের করিস। আমাদের কোনো চাঁদা দেয় না তোর মহাজোনেরা। পরে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
ঘের মালিক কামরুল হাসান মধু, শ্যামল সিংহ, মোস্তাক আহমেদ বলেন, একটি সন্ত্রাসী বাহিনী তাদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না দেয়ার কারণে তারা এমন ক্ষতি করেছে। এ ঘটনায় শুক্রবারে থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

বিষয়টি সম্পর্কে মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, ‘আমি ঘটনা শুনে একজন এসআইসহ পুলিশ পাঠিয়েছিলাম, তারা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। এটা খুবই দুঃখজনক। ঘের মালিকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। খুব দ্রুতই দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar