1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৩০০ ক্যামেরায় ট্রাপিং সুন্দরবনে বাঘ গণনার কাজ শুরু - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

৩০০ ক্যামেরায় ট্রাপিং সুন্দরবনে বাঘ গণনার কাজ শুরু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৮১ জন খবরটি পড়েছেন

শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে দ্বিতীয় পর্যায়ের বাঘ গণনার কাজ শুরু হয়েছে। ৫ নভেম্বর বন ও পরিবেশ মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন্নাহার এমপি আনুষ্ঠানিক ভাবে এ গণনার কাজ উদ্ভোধন করেন। এর আগে প্রথম ধাপে বাঘ গণনার কাজ সুন্দরবনে পশ্চিম বিভাগে শেষ হয়েছে। আগামী জুলাই মাসে বনবিভাগ বাঘ গণনার হিসাব প্রকাশ করবে বলে জানা গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মাহবুব হাসান ও চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, সুন্দরবনের পশ্চিম বনবিভাগে বাঘ গণনার কার্যক্রম গত জুন মাসে শেষ হয়েছে। ৫ নভেম্বর পূর্ব বনবিভাগ চাঁদপাই ও শরণখোলা রেঞ্জ এলাকায় দ্বিতীয় ধাপে বাঘ গণণার কাজ শুরু হয়েছে। তারা আরও জানান চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া এলাকায় ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে বাঘ গণণার কার্যক্রম উদ্ভোধন করবেন বন ও পরিবেশ মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন্নাহার এমপি। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের বিভিন্ন পয়েন্টে ৩০০ ক্যামেরা বসানো হবে বলে জানা গেছে। গত ৫ বছর ধরে ১ জানুয়ারী থেকে সুন্দরবনে বাঘ গণণার কাজ শুরু হয়।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের বেশ কয়েকটি দেশে ৩ হাজার ৮শ ৪০টি বাঘ রয়েছে বলে জানা গেছে। ২০১৮ সালের বাঘ গণণায় সুন্দরবনে ১১৪টি বাঘের সন্ধান পাওয়া গেছে। তবে অনেকের ধারনা বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার একটি চক্র সু-কৌশলে হত্যা করছে বলে জানা গেছে।

বনবিভাগের রক্ষীরা, জেলে, বাওয়ালী ও মৌয়ালরা বলেন, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি, কটকা, কঁচিখালি এলাকায় ইদানিং বেশ কিছু বাঘকে ঘোরাফেরা করতে দেখো গেছে। তাছাড়া গত ২/৩ মাস আগে সুন্দরবনগামী পর্যটকরা রয়েল বেঙ্গল টাইগারকে সাতরিয়ে নদী পার হতে দেখেছে। এতে ধারণা করা হচ্ছে সুন্দরবনে বাঘের সংখ্যা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

সুন্দরবন বিভাগ খুলনা অঞ্চলের বন সংরক্ষক(সিএফ) মিহির কুমার দো মানব জমিনের প্রতিনিধিকে বলেন, সুন্দরবনের খুলনা ও সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনে ৪৬৮ টি ক্যামেরা বসিয়ে ৬ মাস ধরে গণণা করে বাঘ গণণার কার্যক্রম ইতোমধ্যে শেষ করা হয়েছে। ৫ নভেম্বর পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে ৩০০ ক্যামেরা বসিয়ে বাঘ গণণার কাজ শুরু করা হয়েছে। আগামী জুলাই মাস নাগাদ এ গণণার কাজের ফলাফল পাওয়া যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar