1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় জমা জমিসংক্রান্ত বিরোধে ঘরবাড়ি ভাঙ্গচুর, কয়েক লাখ টাকার ক্ষতি - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

বাঘারপাড়ায় জমা জমিসংক্রান্ত বিরোধে ঘরবাড়ি ভাঙ্গচুর, কয়েক লাখ টাকার ক্ষতি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় বসতি জমি দখল নিতে ব্যাপক ভাঙ্গচুর চালিয়েছে প্রতিপক্ষরা। এতে আনুমানিক ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবার। ৬ নভেম্বর (সোমবার) সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আব্দুর রশীদ মোল্লার জমিতে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জমির দখল ঠেকাতে বা ১৪৪ ধারা জারি করাতে আব্দুর রশীদ গতকাল ৭ নভেম্বার ৫ অভিযুক্তের নাম উল্লেখ করে বাঘারপাড়া থানা ও আদালতে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুর রশীদ পৌরসভার ৩৪৬ নং দাগের ১২ শতাংশ জমি এতিমখানা নির্মাণের শর্তে বিবাদি মৃত ইসারত মোল্লার ছেলে মৃত সাজ্জাদ হোসেনের কাছে বিক্রি করেন। বিক্রির ২২ বছর পেরিয়ে গেলেও শর্ত মোতাবেক এতিমখানা নির্মাণ না করে সেখানে বানিজ্যিক ভবন নির্মাণ করতে জবর দখল অভিযানে নেমেছেন সাজ্জাদ হোসেনের ছেলেরা। এ দীর্ঘ সময় সে জমিতে আব্দুর রশীদ মোল্লার পরিবার সেমিপাকা ঘর করে বসবাস করে আসছিলেন। সাজ্জাদ হোসেন মারা যাওয়ার পর তার ছেলেরা এ জবর-দখলে নেমেছেন।

এসব অভিযোগে দোহাকুলা গ্রামের মৃত সাইফুল্লার ছেলে মাসুদ রানা (৪০), সাজ্জাদ হোসেনের ছেলে জাকারিয়া মোস্তফা (৩৩), আখিব আরাফাত (২৬) ও আলী ইব্রহিমের (২২) নাম উল্লেখ করে অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আদালত যশোরে মামলা দায়ের করেছেন আব্দুর রশীদ। একইসাথে একটি কপি বাঘারপাড়া থানায় দেওয়া হয়েছে।

মামলার বাদি আব্দুর রশীদ বলেন, যখন প্রতিপক্ষরা জমি দখল করতে আসে তখন ছেলেরা বা আমি বাড়িতে ছিলাম না। আমার স্ত্রী লাইলী বেগম ভাঙ্গচুর কাজে বাধা দিতে গেলে বেদম মারপিট করে ওরা। একপর্যায় তাঁকে ফেলে দিয়ে সেমিপাকা ঘর ভাঙ্গচুর করে এবং ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। এতে আমার আনুমানিক ২০-২৫লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি বজলুর রহানের ২টি বসত ঘরও ভাংচুর কারা হয়েছে বলে জানা গেছে। এসময় মোট কাঁচা পাকা ৬ টি ঘর ভাঙ্গা হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, জমিসংক্রান্ত বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। কোর্ট আগামী বছরের মার্চ মাসে শুনানীর জন্য দিন ধার্য করেছেন। এরমধ্যে নালিশি জমিতে আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar