1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর বিক্রয়কর্মী নিহত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর বিক্রয়কর্মী নিহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ জন খবরটি পড়েছেন

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাজেদ হোসেন রাজিম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বড়বাজার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত রাজিম সদর উপজেলার ঝুমঝুমপুর স্কুল মোড় এলাকার বাদল হোসেনের ছেলে। সে যশোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, রাজিম পড়াশোনার পাশাপাশি শহরের বড়বাজারে চুড়িপট্টির একটি দোকানে বিক্রয়কর্মী হিসাবে কাজ করত। বৃহস্পতিবার রাত ৮টার দিকে দোকানে যখন সে কাজ করছিল, তখন অজ্ঞাত কয়েক যুবক রাজিমকে পার্শ্ববর্তী একটি চায়ের দোকানে নিয়ে যায়। সেখানে ওই যুবকরা ও রাজিম মিলে চা আর সিগারেট খায়। এ সময় তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয়। 

একপর্যায়ে অজ্ঞাত যুবকেরা তাকে মারধর শুরু করলে রাজিম নিজেকে বাঁচাতে দৌড় দেয়। এ সময় যুবকরাও দৌড়ে রাজিমকে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাজিমকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ধারণা করছি বন্ধুদের পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ জড়িতের আটকে অভিযান অব্যাহত রেখেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar