বাঘারপাড়া প্রতিনিধি ।
যশোরের বিশিষ্ট শ্রমিক নেতা ও যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের বার বার নির্বাচিত সভাপতি শ্রীভূষণ ঘোষ আজ ১১ নভেম্বর সকাল ৮ টার দিকে পরলোকগমন করেছেন (দিব্যান লোকান স্ব গচ্ছতু)।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শ্রীভূষণ ঘোষ দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী ছিলেন। এদিন সকালে তার অবস্থার আরো অবনতি হলে কিছু সময়ের মধ্যে তিনি পরোলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
আজ বেলা সাড়ে ১১ টায় যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন অফিসে তার মরদেহ আনা হয় এবং পরিবহন শ্রমিকরা তাকে শেষ শ্রদ্ধা জানায় । পরে বাড়িতে এনে সমাধি সম্পান্ন করা হয় ।
শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যশোর-৪ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশি যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি। আরো বিবৃতি দিয়েছেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসান আলী, শেখ ইউনুচ আলী,প্রভাষক নজরুল ইসলাম, আলমগীর সিদ্দিকী, ফয়সাল আহম্মেদ লিটন, সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন প্রমুখ।