1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ছাগল জবাই করে মাংস ও চামড়া নিয়ে গেল চোরে ! - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

অভয়নগরে ছাগল জবাই করে মাংস ও চামড়া নিয়ে গেল চোরে !

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৬২ জন খবরটি পড়েছেন
অভয়নগরে ছাগল জবাই করে মাংস ও চামড়া নিয়ে গেল চোরে-বিডিটেলিগ্রাফ

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) প্রতিনিধি। যশোরের অভয়নগরে গোয়াল থেকে ছাগল চুরির পর জবাই করে মাংস ও চামড়া নিয়ে গেছে চোর চক্র। সোমবার ১৩ নভেম্বর ভোররাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘঠে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চুরি হওয়া ছাগলের মালিক বাগদাহ গ্রামের আজিজ মুন্সির ছেলে কামরুল মুন্সি বলেন, সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘরের দরজা খোলা এবং দুটি খাঁসি ছাগল নেই। পরে দেখি গোয়ালে থাকা ছাগলের খাবারে ঝুঁড়িতে ছাগলের চামড়া ও ভুড়ি পড়ে আছে। তিনি আরও জানান আমার দুইটি ছাগলের দাম ১৮-২০ হাজার টাকা। প্রতিবেশী মোস্তফা কামাল বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশে খবর দেওয়া হয়।

গাজীপুর ক্যাম্পের আইসি আনিসুর রহমান আনিছ এসে তদন্তের কাজ করেছে। এর আগে এলাকা থেকে কয়েটি ছাগল ও কোটা গ্রাম থেকে দুইটি ছাগল জবাই করে ভুড়ি রেখে মাংস ও চামড়া নিয়ে পালিয়ে যায় চোরচক্র।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই চোরচক্রকে ধরতে পুলিশের দুটি টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar