1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মহা ধুম ধামে পালিত হলো যশোরেশ্বরী কালী মন্দিরে কালীপূজা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

মহা ধুম ধামে পালিত হলো যশোরেশ্বরী কালী মন্দিরে কালীপূজা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৩০১ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত যশোরেশ্বরী কালীমন্দিরে পালিত হলো শ্রী শ্রী কালীপূজা। কালী পূজা হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব যা শ্যামা পূজা নামেও পরিচিত। বাঙালীদের জন্য কালীপূজা এক বিশেষ স্থান নিয়ে থাকে আর দূর্গা পূজার পর কালীপূজা বৃহৎ ভাবে আয়োজন করা হয়। কালীপূজা কার্তিক মাসের অমাবস্যাতে করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১২ নভেম্বর রবিবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ এসে আশ্রয় গ্রহণ করেন। সন্ধ্যা হতেই মন্দির সহ মন্দিরের প্রাচীর ও আঙ্গিনায় ধুপ, মোমবাতি প্রজ্জ্বলন করেন দূরদূরান্ত থেকে আসা মায়ের ভক্তবৃন্দ ও মন্দির কর্তৃপক্ষ। সন্ধ্যা থেকে ঢাক-ঢোল, ভক্তদের পদচারণায় মুখরিত ছিল মন্দির প্রাঙ্গন। ধূপ ধূনার গন্ধ আর বাতির আলোয় আলোকিত হবে এই কামানায় ফলফলাদি ও ডালা(বাতসা) নিয়ে হাজির ছিল দুর দরান্ত থেকে আগত হাজারও ভক্তবৃন্দ। এছাড়াও মায়ের কাছে করা মানত যাদের পূরণ হয়েছে, সেসব ভক্তবৃন্দ মানত পূরণ করতে মায়ের মন্দির প্রদক্ষিণ করে মায়ের সামনে দণ্ডী কাটেন এবং ছাগবলি দেন।

জানাযায়, এই স্থানে সতীর পাণিপদ্ম বা করকমল পড়ে। দেবীর নাম যশোরেশ্বরী, ভৈরব হলেন চণ্ড। এই সতীপীঠে কায়মনোবাক্যে পুজো করলে ভক্তের মনোবাসনা পূর্ণ হয় বলে সর্বসাধারণের বিশ্বাস। ধারণা করা হয় যে, মন্দিরটি আনারি নামের এক ব্রাহ্মণ কর্তৃক নির্মিত হয়। তিনি এই যশোরেশ্বরী শক্তিপীঠের ১০০টি দরজা নির্মাণ করেন। কিন্তু মন্দিরটি কখন নির্মিত হয় তা জানা যায়নি।

পরবর্তীকালে লক্ষ্মণ সেন ও প্রতাপাদিত্য কর্তৃক তাদের রাজত্বকালে এটির সংস্কার করা হয়েছিল। কথায় আছে যে মহারাজা প্রতাপাদিত্যের সেনাপতি এখানকার জঙ্গল থেকে একটি আলৌকিক আলোর রেখা বের হয়ে মানুষের হাতের তালুর আকারের একটি পাথরখণ্ডের উপর পড়তে দেখেন। পরবর্তীতে প্রতাপাদিত্য কালীর পূজা করতে আরম্ভ করেন এবং এই কালী মন্দিরটি নির্মাণ করেন।

২০২১ সালে ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেন। উপজেলার ঈশ্বরীপুরে অবস্থিত ঐতিহাসিক এই মন্দিরে মোদির আগমন ঘিরে সাজানো হয়েছিল। ইতোমধ্যে মন্দির ও প্রাচীর রঙ করে প্রাচীরের ভাঙা অংশ মেরামত করা হয়েছিল। মন্দিরের প্রবেশদ্বারে প্রায় ২০০ বছরের পুরনো বটতলা অংশের গর্ত বন্ধ করে ইট-পাথরের মিশ্রণে দৃষ্টিনন্দন বিস্তৃত চাতাল গড়ে তোলা হয়েছে।

যশোরেশ্বরী মায়ের মন্দিরের পূজারী দিলীপ চট্টোপাধ্যায় বলেন, গত বছর মহামারি করোনার কারণে মায়ের মন্দিরের ভক্তের সমকামী কম ছিল কিন্তু এবছর কালী পূজায় কয়েক হাজার ভক্তের সমাগাম হয়েছে। ঈশ্বরীপুর কালী মন্দির সহ উপজেলার সকল পূজা মন্ডপে শ্যামনগর থানা পুলিশের পক্ষ থেকে ছিলো সারাদিন রাত ব্যাপি কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কালী পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও মন্দিরের পাশে মেলা বসেছে, মেলা চলবে তিনদিন । মেলায় নাগর দোলা, দুলান্ত নৌকা সহ বাহারী রংঙের দোকানপাট বসেছে। নাগরদোলা মেলায় আলাদা সৌন্দর্য কেড়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar