1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পশুর নদীতে ৮০০ টন কয়লাবোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

পশুর নদীতে ৮০০ টন কয়লাবোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৭২ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি। মোংলা বন্দরের পশুর চ্যানেলের দক্ষিণচর কানাইনগর সংলগ্ন এলাকায় এলাকায় কয়লাবোঝাই লাইটার জাহাজ এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ ডুবে গেছে। এ সময় সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন ডুবে যাওয়া লাইটারের ১২ জন কর্মচারী। ডুবে যাওয়া লাইটার এমভি প্রিন্স অব ঘষিয়াখালী মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় অবস্থান করা একটি জাহাজ থেকে কয়লাবোঝাই করে যশোরের নোয়াপাড়া ঘাটে যাচ্ছিল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে লাইটারটি নদীতে ঘূর্ণিঝড়ের সময় তীব্র বাতাসের কবলে পড়ে ডুবোচরে আটকে তলা ফেটে ডুবে যায়।

লাইটার জাহাজটি ডুবন্ত অবস্থায় এখন মোংলা ও পশুর নদীর মোহনাস্থল দক্ষিণচর নামক স্থানে চরে উঠিয়ে রাখা হয়েছে। এ দুর্ঘটনার পর মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার ও মেরিন বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরির্দশন করে। এছাড়া ডুবন্ত লাইটার জাহাজ ঘিরে কোস্টগার্ডের টহল দল অবস্থান করছে।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মো.মাইনুল ইসলাম মিন্টু জানান, বন্দরের ফেয়ারওয়ে হাড়বাড়িয়া এলাকায় অবস্থানে থাকা কয়লাবাহী একটি বাণিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়া ঘাটে যাওয়ার জন্য ছেড়ে আসে লাইটারটি। দুপুরে পশুর নদীর কানাইনগর এলাকায় আসলে লাইটারটি ঘূর্ণিঝড় মিধিলির তীব্র বাতাসের কবলে পড়ে ডুবচরে আটকে তলা ফেটে ডুবে যায়। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, পশুর চ্যানেলে লাইটার ডুবির ঘটনায় বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার (অপারেশন) আমিনুর রহমান জানান, পশুর চ্যানেলে লাইটার ডুবির ঘটনায় বন্দরে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা নেই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar