1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় ঘূর্ণিঝড় মিধিলা’র প্রভাবে আমন ধানের ব্যাপক ক্ষতির সম্ভাবনা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

শরণখোলায় ঘূর্ণিঝড় মিধিলা’র প্রভাবে আমন ধানের ব্যাপক ক্ষতির সম্ভাবনা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৮৮ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলা’র প্রভাবে উপকুলীয় অঞ্চল বাগেরহাটের শরণখোলায় আমন ধানের ব্যাপক ক্ষতিসহ খেসারি ও সবজিতে কৃষকরা লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত ১৭ নভেম্বর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলা’র প্রভাবে সারাদেশে গুড়ি গুড়ি বৃষ্টিসহ দমকা বাতাস সৃষ্টি হওয়ায় ফসলের মাঠ হাটু পরিমাণ পানিতে নিমজ্জিত হয়। এছাড়া কোথাও কোথাও গাছপালা ভেঙে বাড়ি ঘরের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শরণখোলা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪ টি ইউনিয়নের ৯ হাজার ১৭০ হেক্টর জমিতে আমন চাষ হয়। এরমধ্যে ৪৬০ হেক্টর জমির ধান বাতাসে শুয়ে পড়ে এবং হাটু পরিমাণ পানিতে নিমজ্জিত আছে। এছাড়া ৫ হাজার ৩০ হেক্টর জমিতে খেসারি বপন করা হলেও তার মধ্যে ৪৩০ হেক্টর পানিতে তলিয়ে যায়, ৩০ হেক্টর জমিতে সবজি চাষ করা হলেও দুদিনের বৃষ্টিতে তার ব্যাপক ক্ষতি হয়েছে অন্যদিকে ১০ হেক্টর জমিতে পানের বরজ চাষ করা হলেও তারও ব্যাপক ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তবে ক্ষতির পরিমাণ আরো বাড়বে কিনা ২/১ দিনের মধ্যে জানা যাবে।

উপজেলা রাজাপুর গ্রামের বাসিন্দা কৃষক কেষব হাওলাদার, জব্বার হাওলাদার, সাউথখালী গ্রামে কৃষক দুলাল হাওলাদার, বকুলতলা গ্রামের কৃষক তৈয়ব আলী বলেন, এবছর যথা সময় বৃষ্টি ঠিকমতো হওয়ায় আমনের বাম্পার ফলন হয়েছিল কিন্তু দুর্ভাগ্য ঘূর্ণিঝড় মিথিলার আঘাতে ধান শুয়ে পড়ায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, এবছর আমনের বাম্পার ফলন হয়েছিল কিন্তু ঘূর্ণিঝড় মিধিলা’র প্রভাবে বৃষ্টি ও বাতাসে ধানের ব্যাপক ক্ষতি হওয়া সম্ভাবনা রয়েছে। এছাড়া উপজেলার সাউথখালী আশার আলো মসজিদ সংলগ্ন এলাকায়, বগি, চালিতাবুনিয়া এলাকায় গাছ পড়ে কিছু ঘরের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন তিনি চারটি ইউনিয়নের বিভিন্ন ধানক্ষেতের মাঠ পরিদর্শন করেছেন তার ধারণা এবছর আশাতীত ফসল হওয়া সম্ভাবনা ছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে কৃষকের আমন ধান, খেসারি ও সবজির ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ঘুর্ণিঝড় মিধিলা’র প্রভাবে প্রচুর বৃষ্টি হওয়ায় আমনের ক্ষতি হয়েছে। তবে বাড়ি ঘর ও মাছের ঘেরের তেমন কোনো ক্ষতি হয়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar