আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য ৮৮ যশোর-৪ (বাঘারপাড়া—অভয়নগর, যশোর) আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট তেরজন ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন- বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি রনজিৎ কুমার রায়, সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন বিশ্বাস, জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজী, সন্তোষ কুমার অধিকারী, রবিন অধিকারী, সরদার অলিয়ার রহমান, ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার, শাহ ফরিদ জাহাঙ্গীর, এসএম আলমগীর হোসেন রাজীব, এনামুল হক বাবুল ও আরশাদ পারভেজ।
জানা গেছে আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় নির্বাচনী বোর্ডের সভায় নির্দ্ধারিত হতে পারে কে হচ্ছেন এই আসনে নৌকার মাঝি ।