1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় সাইনবোর্ড টাঙিয়েই ৮ লাখ টাকা নিয়ে উধাও ভূয়া সংস্থা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

দেবহাটায় সাইনবোর্ড টাঙিয়েই ৮ লাখ টাকা নিয়ে উধাও ভূয়া সংস্থা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৭২ জন খবরটি পড়েছেন

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি। সাইনবোর্ড টানিয়ে লোন দেয়ার কথা বলে তিন দিনের মধ্যে প্রায় ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ‘জনকল্যাণ সংস্থা’। সাত-আট জনের একটি চক্র দেবহাটার উপজেলায় কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা বাজারে সাইনবোর্ড ঝুলিয়ে শতাধিক মানুষের এ পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লাখ টাকার লোনে সঞ্চয় ১০ হাজার, দুই লাখে ২০ হাজার এমন প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে এ চক্রটি লাপাত্তা হয়ে গেছে। একটি সাইনবোর্ড, বাকিতে কেনা ২টি টেবিল, একটি আলমারি, কয়েকটি রেজিস্টার্ড নিয়ে চক্রটি এমন প্রতারণা করেছে। শশাডাঙ্গা বাজারে নজরুল ইসলামের একটি ঘর মাসিক ৩ হাজার টাকার ভাড়া চুক্তিতে এমন অপকর্ম করেছে। সোমবার থেকে বুধবার এ তিন দিনে এ পরিমাণ অর্থ হাতিয়ে নেয় এ চক্রটি।

রবিবার রাতে ‘জনকল্যাণ সংস্থা’ নামে একটি সাইনবোর্ড টানিয়ে দেয়। যেখানে লেখা রয়েছে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত গভঃ রেজিঃ নং ঢ-০৫৭০/১৯৯০ ইং মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ । এরপর কুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে লোন দেয়ার নামে ৫/৭ জনকে নিয়ে দল গঠনে নেমে পড়ে। বৃহস্পতিবার থেকে লোন কার্যক্রম শুরু হবে বলে জনপ্রতি সর্বনিম্ন পাঁচ হাজার এবং সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, জামানতের চেয়ে ১০গুণ বেশি লোন দেয়ার প্রলোভনে পড়ে সঞ্চয় বাবদ এ টাকা দেয় ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar