1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতে ট্রেনের ধাক্কায় ৩ হাতির মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

ভারতে ট্রেনের ধাক্কায় ৩ হাতির মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৯৭ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ফের ডুয়ার্সের জঙ্গল চিরে যাওয়া রেল লাইনে মৃত্যু হল বন্যপ্রাণের। সোমবার সকালে রেল লাইন পেরনোর সময় আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ায় মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল ৩টি হাতির। এই ঘটনায় ফের স্থানীয় বন্যপ্রাণ প্রেমীরা সোচ্চার হয়েছেন। কেন ট্রেনের সঙ্গে হাতির ধাক্কা লাগল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল। ঘটনার জেরে ওই শাখায় ট্রেন চলাচল সাময়িক ব্যহত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৭টা ২০ মিনিট নাগাদ রাজাভাতখাওয়া ও কালচিনি স্টেশনের মাঝখানে শিলিগুড়িগামী মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয় ৩টি হাতির। এর মধ্যে ২টি হাতি পূর্ণবয়স্ক ও একটি শাবক। হাতি ইঞ্জিনের নীচে আটকে থমকে যায় মালগাড়ি। রেল কর্মীরা এসে হাতির দেহাবশেষ ট্রেনের নীচ থেকে বার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আলিপুরদুয়ারের বিভাগীয় রেল আধিকারিক অমরজিৎ গৌতম বলেন, ‘ট্রেনের ধাক্কায় রাজাভাতখাওয়ার শিকারি গেট এলাকায় ৩টি হাতির মৃত্যু হয়েছে। ওই এলাকায় ট্রেনের গতি নিয়ন্ত্রিত থাকার কথা। তার পরেও কী ভাবে হাতির সঙ্গে ট্রেনের ধাক্কা লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনের চালকরা মত্ত অবস্থায় ছিলেন কি না তা জানতে তাঁদের মেডিক্যাল পরীক্ষা হবে।’

এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বন্যপ্রাণপ্রেমীরা। তাঁদের কথায়, ডুয়ার্সের রেল লাইন প্রথম থেকেই বন্যপ্রাণীদের বধ্যভূমি হয়ে উঠেছে। এব্যাপারে রেল উদাসীন। তাদের নানা ভাবে অনুরোধ করা হলেও কিছু বিধিনিষেধ আরোপ করা ছাড়া তেমন কোনও তৎপরতা চোখে পড়ে না। যদি চালকদের গাফিলতিতে এই মৃত্যু হয়ে থাকে তাহলে তাদের শাস্তি চাই। হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar