1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বরিশালে ট্রাকচাপায় মেডিকেল শিক্ষার্থী নিহত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

বরিশালে ট্রাকচাপায় মেডিকেল শিক্ষার্থী নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ জন খবরটি পড়েছেন

ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী মেডিকেল কলেজ শিক্ষার্থী শুভ নিহত হয়েছেন। এ সময় অটোরিকশা চালক গুরুতর আহত হন। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের সিএন্ডবি রোডের বৌদ্ধপাড়া সড়কের মুখে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক রিয়াজকে (২৪) আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

নিহত শিক্ষার্থী তৌফিক রহমান শুভ বাকেরগঞ্জের গোমা এলাকার মতিউর রহমানের ছেলে। । তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী থানার এসআই মাইনুল ইসলাম জানান, অটোরিকশাটি নথুল্লাবাদের দিকে যাচ্ছিল। অন্যদিকে নথুল্লাবাদ থেকে রুপাতলীর দিকে ট্রাকটি যাচ্ছিল। এ সময় সংঘর্ষ ঘটলে মেডিকেল কলেজছাত্র শুভ ও অটোচালক আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

ওসি আনোয়ার হোসেন বলেন, ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar