বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী এ্যাডভোকেট জহুরুল হক জহির নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বৃহস্পতিবার দুপুরে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (সহকারি রিটার্নিং অফিসার) এর দপ্তরে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
এসময় তার সাথে ছিলেন, বাঘারপাড়া উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আক্তারুজ্জামান তরফদার, অভয়নগর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাঈদ শিকদার, বসুন্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশীদ খান, যশোর জেলা যুববিষয়ক সম্পাদক সাংবাদিক বাবুল আক্তার প্রমুখ।
মনোনয়নপত্র জমাদানকালে লাঙ্গল প্রতিকের মনোনিত এ প্রার্থী সাংবাদিকদের জানান, যশোর-৪ নির্বাচনি এলাকায় সকল প্রার্থীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, গ্রহনযোগ্য ও নিরপেক্ষ একটি ভোট উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান।