বাঘারপাড়া প্রতিনিধি। ০২ ডিসেম্বর শরিবার যশোরের বাঘারপাড়ায় হাজী কল্যাণ পরিষদের ৫ম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে উপজেলার দোহাকুলা বাজার কেন্দ্রীয় মসজিদে হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব
মাও.মো.ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আলহাজ্ব মো.রোস্তম আলীর
সঞ্চালনায় সম্মেলনে অংশ গ্রহন করেন উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার তালিকার ৪০২ জন
হাজী । উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার সর্বমোট ৪০২ তালিকাভূক্ত হাজী এ সম্মেলনে
অংশগ্রহণ করেন।
প্রতি ইউনিয়ন থেকে এসব হাজীরা সম্মেলনে অংশ গ্রহণ করেন ও আলোচনা করার সুযোগ পায়।
প্রতি ইউনিয়নে এসব হাজীদের একটি করে কমিটি আছে যা প্রতি বছর দোহাকুলা জামে মসজিদে
এসে জমে হাজি দের মিলন মেলা সম্মেলন। এছাড়াও প্রতিটি কমিটিতে রয়েছেন ৩/৪ জন করে উপদেষ্টা ।
এ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুলাহিল কাফি । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সাবেক অধ্যাপক হায়দার আলী, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, ইউপি
চেয়ারম্যান রবিউল ইসলাম রবি,ওসি তদন্ত মোকবুল হোসেন প্রমুখ।