1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত; স্বামী আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

অভয়নগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত; স্বামী আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)। অভয়নগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী মেঘলা বেগম (২৩) গুরুতর
আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা স্বামী আলামিন ফারাজীকে (২৭) ধরে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর দেড়টার সময় নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বুইকরা গ্রামের জগোবাবুর মোড় এলাকার রফিকের বাড়ি সামনের সড়কে।

জানা গেছে, পারিবারিক বিষয়ে স্ত্রী মেঘলা বেগমের সাথে স্বামী আলামিন ফারাজীর বাড়িতে কথাকাটি ও ঝগড়া বিবাদ ঘটে। তারই জের ধরে ওই সময় ৫নং ওয়ার্ডের বুইকরা এলাকায় রফিকের বাড়ির সামনের সড়কে স্বামী আলামিন তার স্ত্রী মেঘলাকে ডেকে নিয়ে তার পেটে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে মেঘলা গুরুতর আহত হয়ে রাস্তার ওপর লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;্র ভর্তি করে। এসময় পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা আলামিনকে ধরে গণপিটুনি দিয়ে থানা পুলিশে সোর্পদ করে।
এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীদের মাঝে আতংক বিরাজ করে।

আলামিন ফারাজী গুয়াখোলা বস্তি এলাকার মৃত দুলাল ফারাজীর ছেলে। মেঘলা বেগম গরুহাটা এলাকার পান্নু শেখের মেয়ে। মেঘলা রফিক ভুঁইয়ার তেঁতুলের আড়তে শ্রমিক হিসেবে কর্মরত ছিল।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বাহারুল ইসলাম জানান, মেঘলা ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

৫নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা বলেন, স্বামী আলামিন তার স্ত্রী মেঘলাকে পেটে ১টি ও পিঠে ৩টি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে আমার কাছে নিয়ে আসে। পরে তাকে অভয়নগর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, এ ঘটনায় আলামিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar