1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খান ইউনিসে ইসলামিক জিহাদের যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সামরিক যান ধ্বংসসহ সেনা হতাহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

খান ইউনিসে ইসলামিক জিহাদের যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সামরিক যান ধ্বংসসহ সেনা হতাহত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭২ জন খবরটি পড়েছেন

৭ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। সেখানকার প্রধান শহর খান ইউনিসে বিমান হামলার ছত্রছায়ায় ইসরায়েলি ট্যাংক ও স্থল সেনারা প্রবেশ করেছে । তবে খান ইউনিসের দিকে আসা ইসরায়েলি সেনাদের ওপর বড় ধরণের হামলা চালিয়েছে ফিলিস্তিনের দ্বিতীয় বৃহৎ প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের যোদ্ধারা। সূত্র: আলজাজিরা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডসের মুখপাত্র আবু হামজা বুধবার (৬ ডিসেম্বর) ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, তাদের যোদ্ধারা ‘ইসরায়েলি শত্রুদের বেশ কয়েকটি সামরিক যান ধ্বংস করেছে। এতে উল্লেখসংখ্যক শত্রু সেনা হতাহত হয়েছে।’

ইসরায়েলি সেনারা গাজা উপত্যকার খান ইউনিসকে উত্তরাঞ্চলের দের আল-বালাহ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলে মনে কর হচ্ছে। গত রোববার স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যায়, এই দুই শহরের মাঝ বরাবর যে সড়ক রয়েছে সেখানে প্রায় ১৫০টি ইসরায়েলি ট্যাংক, সাজোঁয়া যান এবং অন্যান্য সামরিক বাহন অবস্থান নিয়েছে।
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধের প্রথম ধাপে ইসরায়েলি সেনারা গাজার উত্তরাঞ্চলে ব্যাপক ধ্বংসযুজ্ঞ চালায়। এরপর হামাসের সঙ্গে তাদের সাতদিনের যুদ্ধবিরতি চলে। এ বিরতি শেষে গাজার দক্ষিণাঞ্চলে হামলা শুরু করে তারা। ইসরায়েলিরা দাবি করছে, হামাসের বেশিরভাগ যোদ্ধা এবং কমান্ডার খান ইউনিসে অবস্থান করছেন।

ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন মঙ্গলবার পর্যন্তু ১৬২৪৮ জন ফিলিস্তিনি যার মধ্যে ৭১১২ জন শিশু এবং ৪৮৮৫ জন নারী। গাজার মিডিয়া অফিস এ সংখ্যা জানিয়েছে।আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar