অভয়নগর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়ার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন ৮৮ যশোর ৪ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এনামুল হক বাবুল।
বৃহস্পতিবার সকালে মতবিনিময়ে শেষে নারকেল বাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রবীণ নেতাদের কবর জিয়ারত করেন এনামুল হক বাবুল। এ সময় উপস্থিত ছিলেন নারিকেল বাড়িয়া সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাষ্টার জমির উদ্দিন, নারিকেল বাড়িয়া হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আজিজুর রহমান,নারিকেল বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঘারপাড়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাষ্টার এমদাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম বিশ্বাস, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কোহিনূর রহমান, যুবলীগ নেতা আনিসুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন মানিক। এসময় আরও উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।