1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ময়লার ভাগাড় থেকে কলেজছাত্রীর কম্বল মোড়ানো মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

ময়লার ভাগাড় থেকে কলেজছাত্রীর কম্বল মোড়ানো মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৬ জন খবরটি পড়েছেন
ফাইল ছবি

কুষ্টিয়ায় ময়লার ভাগাড় থেকে রেখা (১৮) নামের এক কলেজছাত্রীর কম্বল মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) হাউজিং এলাকার ময়লার ভাগাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রেখা কুমারখালী উপজেলার মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং নন্দলালপুরের বাখই গ্রামের বাসিন্দা।

পরিবারের অভিযোগ, বিয়ের মাত্র ১৯ দিন পর উত্যক্তকারীরা রেখাকে শ্বাসরোধে হত্যা করেছে। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে গেছে খুনিরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে মরদেহের সুরতহাল প্রস্তুতকারী কুষ্টিয়া মডেল থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে, পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, বুধবার রাতে হাউজিং এলাকায় কম্বল মোড়ানো এক নারীর মরদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। তবে যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাক তাদের গ্রেফতার করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar