1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৯ দিনের ছেলে সন্তানকে ৫৫ হাজার টাকায় বিক্রি করলেন মা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

৯ দিনের ছেলে সন্তানকে ৫৫ হাজার টাকায় বিক্রি করলেন মা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৩ জন খবরটি পড়েছেন

ঝিনাইদহের কালীগঞ্জে অভাবের তাড়নায় স্বামীর ওপর অভিমান করে ৯ দিনের ছেলে সন্তানকে ৫৫ হাজার টাকায় বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে শিশুর বাবা আকাশ আলী কালীগঞ্জ উপজেলার হেলায় গ্রামের মতিয়ার রহমানের ছেলে সোহাগসহ ২ জনকে অজ্ঞাত করে একটি অভিযোগ দায়ের করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ফুটফুটে শিশুটিকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ।

গত ২৮ নভেম্বর বুধবার বিকাল ৪টার দিকে কালীগঞ্জ উপজেলার ডক্টরস ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে পুত্র সন্তান প্রসব করেন মা কাকুলী খাতুন। সে ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের আকাশের স্ত্রী।

শিশুর মা কোকিলা খাতুন বলেন, অভাবের তাড়নায় স্বামীর ওপর অভিমান করে ৯ দিন বয়সী শিশু ছেলেকে বিক্রি করে দিয়েছি। স্বামী দ্বিতীয় বিবাহ করার কারণে সে আমার কোনো খোঁজখবর নেই না। সব খরচ মেটাতে এ ছাড়া আমার আর কিছুই করার ছিলো না।

শিশুটিকে কিনে নেয়া সোহাগ আলী বলেন, আমি নিঃসন্তান। শিশুটিকে লালন-পালনের জন্য কিনে নেই। শিশুর মা ও নানি আনোয়ারা খাতুনসহ এলাকার স্থানীয় কয়েকজন স্বাক্ষীর উপস্থিতিতে স্ট্যাম্পের মাধ্যমে শিশুটি ৫৫ হাজার টাকায় কিনে নিয়েছিলাম। পরে পুলিশের নির্দেশেই শিশুটিকে তার মাসহ পরিবারের কাছে ফিরিয়ে দিই। স্বা,আলো

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar