1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বর যাত্রায় ফেরি থেকে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

বর যাত্রায় ফেরি থেকে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোরেলগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ফজলুল হক (৭০) নামের এক বরযাত্রী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরি পারাপারের সময় ভিডিও কলে কথা বলতে বলতে ফজলুল হক নামের ওই বৃদ্ধ নদীতে পড়ে ডুবে যান।

ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফজলুল হক পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।

ঘটনার সময় সঙ্গে থাকা ফজলুল হকের ছেলে সেলিম শেখ বলেন, তার শালার (শেলিম শেখের) বিয়েতে বরযাত্রী যাবার পথে ফেরি পারাপারের সময় তার বাবা মোবাইল ফোনে কথা বলতে বলতে অসতর্কতাবশত বেরিয়ার পোস্টের বাইরে গেলে নদীতে পড়ে যায়।

ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, খবর পেয়ে ট্রলার নিয়ে নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ ফজলুল হকের সন্ধান পাওয়া যায়নি।

বিষয়টি ফায়ার সার্ভিসের খুলনা কন্ট্রোলকে জানানো হয়েছে। আজ শনিবার (৯ ডিসেম্বর) সকালে একটি ডুবুরি দল মোরেলগঞ্জের পানগুছি নদীতে তল্লাশি চালায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar