1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ জন খবরটি পড়েছেন

শ্যামনগর প্রতিনিধি। “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই শ্লোগানে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা চত্বরে ও হল রুমে, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান।

সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থা শ্যামনগর উপজেলা শাখার চেয়ারম্যান মিসেস শাহানা হামিদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক শেখ আফজাল হোসেন, শিক্ষক রনজিৎ বর্মন প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদের সামনে সড়কে মানববন্ধন করা হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা অংশ নেয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar