রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। দেবহাটায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য ১ হাজার সাতশত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার এ,এ,ও মোহাম্মদ শওকত ওসমান,উপজেলা উপসহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহমেদ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। কৃষি উপসহকারী অফিসার সাইদ আহমেদ,মনিরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি উপ সহকারী মোঃ আফজাল হোসেন উক্ত প্রতিটি কৃষকের রবি মৌসুমে বোরো ধানের উফশী জাতের বীজ ১০কেজি, ১০কেজি M,O,P সার ১০কেজি D,A,P সার বিতরণ করা হয়।