1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শেখ কামাল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ খেলায় উপশহর ব্রাদার্স ইউনিয়নের জয় - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শেখ কামাল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ খেলায় উপশহর ব্রাদার্স ইউনিয়নের জয়

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২১৯ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি। শেখ কামাল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের বাঘারপাড়া ভেন্যুতে জয় পেয়েছে উপশহর ব্রাদার্স ইউনিয়ন। রোববার বাঘারপাড়ার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তারা ১-০ গোলে বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপশহর ব্রাদার্স ইউনিয়নের পক্ষে রিমন দুই মিনিটে গোল করেন। জটলার মধ্যে থেকে তিনি এ গোলটি করেন। তবে প্রথম গোলের সুযোগটি পেয়েছিলেন ছোট ফাহিম। পরে চয়ন। কিন্তু এ দুজনের ভাগ্য সহায়তা ছিল না।

১-০ গোলে অগ্রগামী থেকে বিরতিতে যায় উপশহরের ক্লাবটি। বিরতির পর ৪৬ মিনিটে একেবারে সহজ গোলের সুযোগ নষ্ট করেন উপশহর ব্রাদার্স ইউনিয়নের চয়ন। বামপ্রান্ত থেকে রিমন আড়াআড়ি ভাবে আগুয়ান চয়নকে বল ঠেলে দেন প্রতিপক্ষের ছোট ডি বক্সের মধ্যে। তিনি সামনের গোলরক্ষকে একা পেয়ে যে প্লেসিং শট নেন তা সাইডবারে লেগে ফিরে আসে। এর ফলে গোল ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি ব্রাদার্সের।

এদিকে বেলুন উড়িয়ে বাঘারপাড়া ভেন্যুর উদ্বোধন করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু। উপস্থিত ছিলেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য আলমগীর সিদ্দিকী, জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম বাচ্চু, বাঘারপাড়া পাইলট মডেল সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন, ক্রীড়া সংগঠক গোলাম দস্তগীর, লিগ পরিচালনা কমিটির সদস্য সচিব মাশরুল আলম, বাঘারপাড়া উপজেলার স্কাউটসের সম্পাদক আবুল কালাম আজাদ, মফিজুর রহমান, সাবেক খেলোয়াড় ফরহাদ আমিন, ওলিয়ার রহমান, বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

আজ বিকাল ৩টায় একই ভেন্যুতে ভাষা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ ও মান্নান ইসহাক ট্রাস্ট একাদশ প্রতিদ্বন্দ্বিতা করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar