1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উলিপুরে শর্ট সার্কিটের আগুনে ৫টি দোকান পুড়ে ছাই,৩৫ লাখ টাকার ক্ষতি - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

উলিপুরে শর্ট সার্কিটের আগুনে ৫টি দোকান পুড়ে ছাই,৩৫ লাখ টাকার ক্ষতি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ জন খবরটি পড়েছেন

কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের উলিপুরে শর্ট সার্কিটের আগুনে পুড়ে ঔষধ, কাপড়, ডিম ও ফিডের দোকান সহ মোট ৫টি দোকানের নগদ টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (১১ ডিসেম্বর) রাতে থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারের ব্যবসায়ীরা রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। এরপর রাত সাড়ে এগারোটার দিকে ৪টি দোকানের মধ্যে কাপড় থাকা দোকান থেকে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠে মহুর্তেই সেই দোকানের আশেপাশে থাকা আরও ৩টি দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হুমায়ুন কবির, রফিক মিয়া, সুজা মিয়া ও রফিকুল ইসলাম বলেন, আমাদের এই বাজারে ফিড, ভুষি, ডিম, কাপড় ও ঔষধের দোকানের ব্যবসা ছিল। শর্ট সার্কিটে আগুন থেকে আমাদের দোকান পুড়ে ছাই হয়েছে। এতে আমাদের নগদ টাকা সহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা কান্না জড়িত কন্ঠে বলেন, ধারদেনা করে লাভের আশায় দোকানে মাল তুলেছিলাম আগুনে সব শেষ করে দিল। এখন পরিবার পরিজন নিয়ে আমরা বিপদে পড়েছি। কিভাবে ক্ষতি পুষিয়ে উঠব ভেবে পাচ্ছিনা।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার আব্বাস আলী বলেন, প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে এসেছে। সেখানে ৪টি দোকান পুড়ে যায়। আগুনের উৎস জানতে চাইলে তিনি বলেন, কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারনা করা হয়েছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar