1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজায় হামাসের সুড়ঙ্গতে সাগরের লোনা পানি ঢোকাচ্ছে ইসরাইল - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

গাজায় হামাসের সুড়ঙ্গতে সাগরের লোনা পানি ঢোকাচ্ছে ইসরাইল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ জন খবরটি পড়েছেন

ইসরাইলি সামরিক বাহিনী গাজা উপত্যকার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সুড়ঙ্গগুলোতে সাগরের লোনা পানি ঢোকানো শুরু করেছে। পরিচয় প্রকাশ না করা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর প্রকাশ করে বলেছে, প্রক্রিয়াটি সম্পন্ন করতে কয়েক সপ্তাহ লাগবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাইডেন প্রশাসনের কয়েকজন কয়েকজন কর্মকর্তা বলেছেন, পানি প্রবেশ করানোর ফলে সুড়ঙ্গগুলো ধ্বংস করা সহজ হবে। ইসরাইল মনে করে, হামাস তাদের হাতে আটক পণবন্দীদের এসব সুড়ঙ্গে আটকে রেখেছে। এছাড়া এখানে তাদের যোদ্ধঅ ও অস্ত্র শস্ত্রও মজুত রয়েছৈ। অনেকে আশঙ্কা করেছেন যে সাগরের নোনা পানি প্রবেশ করানোর ফলে গাজার মিঠা পানির সরবরাহ ঝুঁকির মধ্যে পড়ে যাবে।

গাজার সুড়ঙ্গগুলোতে লবণাত্মক পানি প্রবেশ করানোর জন্য গত মাসে ইসরাইলি বাহিনী পাঁচটি বিশাল পাম্প স্থাপন করে। এগুলোর দুটি দিয়ে পানি ঢোকানোর কাজ শুরু করা হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জার্নালকে জানিয়েছেন।

ওই কর্মকর্তারা বলেন, প্রথম পাম্পটি বসানো হয়েছে আল-শাথি উদ্বাস্তু ক্যাম্পের উত্তরে। এসব পাম্পের প্রতিটি হাজার হাজার কিউবিক মিটার পানি সুড়ঙ্গগুলোতে ঢোকাতে সক্ষম।

উল্লেখ্য, ২০১৫ সালে মিসর গাজা উপত্যকা এবং সিনাই উপদ্বীপের মধ্যকার সুড়ঙ্গগুলোতে সাগরের পানি ঢুকিয়েছিল। এর ফলে সেখানকার মাটির ভয়াবহ ক্ষতি হয়েছিল, ফসল ফলানো প্রায় শেষ হয়ে গিয়েছিল।

এদিকে সাগরের পানি ঢোকানো হলেই যে ইসরাইলি বাহিনী তাদের কার্যসিদ্ধি করতে পারবে, তা নয়। কারণ সুড়ঙ্গগুলোর প্রকৃতি এবং কাঠামো এখনো স্পষ্ট নয়।

তাছাড়া সুড়ঙ্গগুলো পানিতে ভাসাতে কয়েক সপ্তাহ সময় লাগবে। ফলে হামাসের যোদ্ধারা পণবন্দীদের নিয়ে অন্য কোথাও সরে যাওয়ার সুযোগ পাবে।নয়া দিগন্ত

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar