1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝিনাইদহে ট্রাক-লেগুনা সংঘর্ষ নিহত ১,আহত ৭ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

ঝিনাইদহে ট্রাক-লেগুনা সংঘর্ষ নিহত ১,আহত ৭

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯০ জন খবরটি পড়েছেন

ঝিনাইদহে ট্রাকের সাথে লেগুনার ধাক্কায় রাসুলা খাতুন (৬০) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় মেয়ে রোজিনা বেগমসহ আরো ৭ নারী আহত হয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত রাসুলা কালীগঞ্জ উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়নের বড় সিমলা গ্রামের মৃত কওছার আলীর স্ত্রী।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কালীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, কালীগঞ্জ থেকে লেগুনাযোগে ঝিনাইদহ শহরের পাটকলে কাজ করতে যাচ্ছিলেন শ্রমিকেরা। ওই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে স্বজোরে ধাক্কা দেয়। এসময় রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান রাসুলা।

এ তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আসিফ।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, লেগুনাটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে গিয়ে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌছে দেয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ছোয়া ইসরাইল জানান, নিহত রাসুলা বেগমের মাথায় আঘাত ছিলো, কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিলো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar