1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সারাদেশে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

সারাদেশে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৯ জন খবরটি পড়েছেন

মাগুরা- যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে মাগুরায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন কূমসুচি গ্রহ করে। জেলা প্রশাসন আয়োজিত কর্মসুচির মধ্যে ছিল প্রত্যুষে কালেক্টরেট ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সুর্যোদয়ের সাথেসাথে সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন, সকাল ৮ টায় স্থানীয় আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা প্রশাসক আবু নাসের বেগ কতৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সদস্যদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে সালাম গ্রহন,সকাল ১১ টায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় সকল মসজিদে বাদ জোহর মোনাজাত এবং সুবিধামত সময়ে মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রর্থনা, বিকেল ৩ টায় সরকারি শিশু পরিবারে মহিলাদের মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান, বিকেল ৪ টায় স্থানীয় আছাদুজ্জামান স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যা ৬ টায় আছাদুজ্জামান মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে সকাল ৭ টায় জেলা আওয়ামী লীগ বিজয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা সভাপতি আব্দুল ফাত্তাহ, সম্পাদক পঙ্কজ কুন্ডু ও মাগুরা ১ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে, জেলা বিএনপির পক্ষ থেকে এড, শাহাদ হাসান টগর, এড, মিজানুর রহমান বিএন পি নেতা সৈয়দ রফিকুল ইসলাম তুষারের নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদপুর- যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ৮টায় শহরের গোয়ালচামট এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, র্যাব-১০, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর-৩ আসনের এমপি প্রার্থী এ. কে. আজাদ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এর আগে বীর শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

খুলনা- শনিবার (১৬ ডিসেম্বর) খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রত্যুষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিত করা হয়।

গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, সরকারি-বেসরকারি দপ্তর, খুলনা বেতার, শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন, খুলনা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

সকাল সাড়ে আটটায় খুলনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। পরে সেখানে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল,কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিশু-কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট ও গার্লস গাইড এর অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এবং পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ- টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বেলা ১১টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহম্মদ ফারুক খান। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর- জেলা প্রশাসন, পুলিশ ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এতে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-আধা সরকারি, বেসরকারি দপ্তর সমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাঙালি জাতির ইতিহাসে স্মরণীয় এই দিনটির শুভ সূচনা হয়। পরে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ৫০ বার তোপধ্বনির পর শহরের ঝুমুরস্থ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ. এম কামরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের কর্মকর্তারা বাগবাড়ি গণকবরে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন মোনাজত করেন। এছাড়াও বাদ যোহর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন কর্তৃক মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এছাড়াও মুজিববর্ষের শপথ অনুষ্ঠানের আয়োজনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে বিজয় দিবস।

নীলফামারী- সূর্যোদয়ের সাথে সাথে ৫০বার তোপধ্বনির পর জেলা শহরের স্বাধীনতা অম্লান স্মৃতিসৌধে পুস্পমাল্য অপর্ণ করা হয়। জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান পুস্পমাল্য অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল আলম, উপজেলা পরিষদের চেয়াম্যান শাহিদ মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্পমাল্য অর্পণ করেন। শেষে সেখানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

নড়াইল- জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বিশেষ মোনাজাত অনুষ্ঠিত ও প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি পৌর মেয়র আঞ্জুমান আরা যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার খসরুল আলম পলাশ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডুসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। পুলিশ লাইনে পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দীকা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar