1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডিগ্রি পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয় - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

ডিগ্রি পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয়

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ জন খবরটি পড়েছেন

চলতি বছরের ৩০ অগস্ট গবেষকের এক্সটেনশনের শেষ দিন ছিল। আর ওই এক্সটেনশনের জন্য গাইডের সই অত্যন্ত দরকার ছিল। কিন্তু সই জয়দেব মণ্ডল করেননি। এই সুযোগে মহিলা গবেষককে জয়দেব মণ্ডল বলেছিলেন, ডিগ্রি পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। এই অভিযোগ তুলেছেন মহিলা গবেষক। পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন মহিলা গবেষক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রথমে কুপ্রস্তাব। তারপর শরীরী ছোঁয়া এবং অবশেষে শ্লীলতাহানি। এভাবেই এক মহিলা গবেষকের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল অধ্যাপক তথা গাইডের বিরুদ্ধে। এবার পিএইচডি গবেষককে সরাসরি শ্লীলতাহানি করার অভিযোগ উঠল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা গবেষক। এফআইআর দায়ের করা হয়েছে। আর এই অভিযোগের ভিত্তিতে ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওই মহিলা গবেষক শক্তিপদ রাজগুরুকে নিয়ে গবেষণা করছেন। ২০১৬ সালে বাঁকুড়ার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি’‌র জন্য ইন্টারভিউ দেন। তখনই ইনি প্রথম হয়েছিলেন। তারপর ২০১৭ সালে রেজিস্টার করেন। এরপর পিএইচডি’‌র গাইড হন বাঁকুড়ার খ্রিস্টান কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জয়দেব মণ্ডল। এই জয়দেব প্রথম দিন থেকেই ওই মহিলা গবেষককে নানা কুপ্রস্তাব দিতে থাকেন বলে অভিযোগ। কিন্তু তাতে কর্ণপাত না করে গবেষণা চালিয়ে যান মহিলা গবেষক। কিন্তু বিষয়টি এখানে থেমে থাকেনি। ওই মহিলা গবেষক বাঁকুড়ার সারদামণি কলেজে অধ্যাপকের চাকরি পান। তাতে জয়দেব বুঝতে পারেন হাতের বাইরে চলে যেতে পারেন ওই মহিলা গবেষক।

অন্যদিকে তখন হুমকি দিতে শুরু করেন বাঁকুড়ার খ্রিস্টান কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জয়দেব মণ্ডল। সরাসরি স্কলারশিপের টাকার ভাগ চেয়ে বসেন গাইড বলে অভিযোগ। এমনকী বলা হয় গবেষককে, ওই টাকা না দিলে পিএইচডি’‌র রিসার্চ পেপারে তিনি সই করবেন না। আর যদি তাঁর সঙ্গে রাত কাটাতে ইচ্ছুক হন গবেষক তাহলে এমনিতেই সই করে দেবেন বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতি মেনে নিতে না পেরে গাইড বদলানোর জন্য কয়েকবার আর্জি জানান ওই মহিলা গবেষক। সেই বদল ঘটাতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কমিটি তৈরি করে। কিন্তু সেখানে উপস্থিত হননি অভিযুক্ত জয়দেব মণ্ডল। সুতরাং গাইড বদল করা সম্ভব হয়নি। এটারই সুযোগ নেন জয়দেব।

এখানেই ঘটনার শেষ নয়। চলতি বছরের ৩০ অগস্ট গবেষকের এক্সটেনশনের শেষ দিন ছিল। আর ওই এক্সটেনশনের জন্য গাইডের সই অত্যন্ত দরকার ছিল। কিন্তু সেই সই জয়দেব মণ্ডল করেননি। এই সুযোগে মহিলা গবেষককে জয়দেব মণ্ডল বলেছিলেন, ডিগ্রি পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। এই অভিযোগ তুলেছেন মহিলা গবেষক। মহিলা গবেষকের অভিযোগ, প্রথম থেকেই গাইড জয়দেব তাঁকে আপত্তিজনকভাবে স্পর্শ করতেন। শরীরের নানা জায়গায় আচমকা হাত দিয়ে দিতেন। তাতে তিনি বিরক্ত হলে বলতেন, ডিগ্রি পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। এবার বিষয়টি আরও খারাপ পর্যায়ে পৌঁছলে অবশেষে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন মহিলা গবেষক। হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar