1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নির্মাণাধীন ড্রেনের দেয়াল ধসে পড়ে শ্যামনগরে শ্রমিক নিহত- ১ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

নির্মাণাধীন ড্রেনের দেয়াল ধসে পড়ে শ্যামনগরে শ্রমিক নিহত- ১

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৬ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

অনাথ মন্ডল, শ্যামনগর সাতক্ষীরা। সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার নির্মাণাধীন ড্রেনের দেয়াল ধসে পড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২১শে ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার বাদঘাটা এলাকায় দেয়াল ধসে পড়ার ঘটনাটি ঘটে। এ সময় আরও এক শ্রমিক মারাত্মক আহত হন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত শ্রমিক উপজেলার গৌরিপুর গ্রামের মৃত রজব মল্লিকের ছেলে মোমিন মল্লিক (৫০) । আহত শ্রমিক একই গ্রামের মৃত মোরশেদ মল্লিকের ছেলে মোশাররফ মল্লিক (২৭)।

নিহতের ভাইয়ের ছেলে মাসদ রানা মুন্না জানান, বৃহস্পতিবার সকাল থেকে কিছু শ্রমিক পৌরসভার বাদঘাটা এলাকায় সড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ করছিলেন। হঠাৎ নির্মাণাধীন ড্রেনের পাশে থাকা দেয়াল ধসে পড়লে তাঁরা দুজন চাপা পড়েন। এ সময় অন্যান্য শ্রমিকেরা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে দুপুর ১টার হলে তাঁর চাচা মারা যান। এবং অন্য জনকে খুলনা সিটি মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন জানান, ওই ব্যক্তি মাথা ও বুকে মারাত্মকভাবে আঘাত পেয়েছিলেন। এ ছাড়া তাঁর মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মৃতদেহ সাতক্ষীরা থেকে আনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar