1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শৈলকুপায় নসিমন-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

শৈলকুপায় নসিমন-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ জন খবরটি পড়েছেন
সড়ক দূর্ঘটনা
ছবিঃ বিডিটেলিগ্রাফ

শৈলকুপা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শৈলকুপা ধলহরাচন্দ্র ইউনিয়নের শেখপাড়া নামক স্থানে নসিমনের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যসহ দুইজন নিহত ও আহত হয়েছেন একজন। শুক্রবার (২২ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন. শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান এবং নৌপাড়া এলাকার মেহের আলী বিশ্বাসের ছেলে মাহিন্দ্রা চালক বাবু বিশ্বাস। এ ঘটনায় স্বপন মিয়া নামের আরো একজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার (২২ ডিসেম্বর) মাগুরা থেকে ওয়াজ মাহফিল শুনে ঝিনাইদহে ফিরছিলেন কয়েকজন মুসল্লি। পথে শৈলকুপা-শ্রীপুর-মাগুরা সড়কের শৈলকুপা উপজেলার শেখপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রায় থাকা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান, চালক বাবু বিশ্বাসসহ তিনজন গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহিন্দ্রার চালক বাবু বিশ্বাস ও মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আসাদুজ্জামান মারা যান।

বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুরদাস মন্ডল জানান,এ ঘটনায় শৈলকুপা থানায় মোটরযান আইনে মামলা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar