রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুশাহাটা এলাকায় ইব্রাহিম হালদারের জালে ২২ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। আজ শনিবার(২৩ ডিসেম্বর) সকালের দিকে ওই জেলের জালে মাছটি ধরা পড়ে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, শনিবার কুশাহাটা এলাকায় এক জেলের জালে বড় একটা কাতল মাছ ধরা পড়েছে। পরে জেলে ইব্রাহিম হালদারের কাছ থেকে ১৬৫০ টাকা কেজি দরে ৩৬ হাজার ৩ শ’ টাকায় মাছটি কিনে নিই। এখন কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দেব।