1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নৌকা মার্কায় ভোট না দিলে সকল সুযোগ-সুবিধা ও ভাতা বাতিল - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

নৌকা মার্কায় ভোট না দিলে সকল সুযোগ-সুবিধা ও ভাতা বাতিল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ জন খবরটি পড়েছেন

কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এনামুল হক মঞ্জু হুমকি দিয়ে বলেছেন, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে নৌকা মার্কায় ভোট না দিলে সকল সুযোগ-সুবিধা ও ভাতা বাতিল হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তার বক্তব্যটি যোগাযোগ (ফেসবুক) মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে এ নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মিরপুর এলাকায় উঠান বৈঠকে এমন বক্তব্য দেন চেয়ারম্যান এনামুল হক মঞ্জু।

সামাজিক যোগাযোগ (ফেসবুক) মাধ্যমে সাজ্জাদ হোসেন নামে একটি আইডি থেকে ভিডিওটি প্রথমে নজরে আসে সবার । পরবর্তীতে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায়, নৌকার পক্ষে উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় শতাধিক নারী ও কার্ডধারীদের উদ্দেশ্যে চেয়ারম্যান এনামুল হক মঞ্জু বলছেন, সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত বিনা পয়সায় লেখাপড়া করতে পারছে। এটা জননেত্রী শেখ হাসিনার অবদান। নৌকা মার্কায় ভোট না দিলে এইসব সুযোগসুবিধা-ভাতা বাতিল হয়ে যাবে। অন্য কোনো ক্যান্ডিডেটরা ভোট চাইলে আপনারা বিভ্রান্ত হবেন না।

নৌকা প্রতীক দিয়ে খোকসা-কুমারখালীতে একজনকে পাঠিয়েছে। সে হচ্ছে সেলিম আলতাফ জর্জ। এই প্রতীক (নৌকা) বাদে ভোট দিলে সব উন্নয়ন কিন্তু বন্ধ হয়ে যাবে। ভোট তো কাউকে না কাউকে দেওয়াই লাগবে। নৌকায় ভোট দিয়ে যদি এলাকার উন্নয়ন, বিভিন্ন ভাতা, আপনাদের ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ এগুলো যদি করতে পারি, এগুলো বড় পাওয়া। আমরা নৌকার পক্ষে ভোট ভিক্ষা করতে এসেছি। আমরা সবাই নৌকায় ভোট দেব ইনশাআল্লাহ।

বক্তব্যের বিষয়টি নিশ্চিত করে চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু বলেন, এটা কোন হুমকি ছিল না। যা বলেছি আত্মবিশ্বাসের জায়গা থেকে বলেছি। শেখ হাসিনার সরকার বার বার দরকার কারণ এ সরকার ভাতাসহ বিভিন্ন সুযোগসুবিধা দিচ্ছে। আগামীতে বর্তমান সরকার বাদে অন্যকোনো সরকার এলে এগুলো বাদ হয়ে যাবে হয়তো বা এ জন্য কথাগুলো বলেছিলাম।।

এ বিষয়ে আব্দুর রউফের সমর্থক সাজ্জাদ হোসেন জানান, জনগণ আর বোকার সর্গে বাস করেনা, এই ভাবে ভয়ভীতি আর মিথ্যা জনগণ কখনোই গ্রহণযোগ্য মনে করবেনা। ইনশাআল্লাহ্ জয় হবে সত্যের, জয় হবে সাধারণ জনগণের।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছেন কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা) আসনের বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের কর্মী সমর্থকেরা। ইতিমধ্যে তাদের মধ্যে একেক পর এক সংঘর্ষ, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, হুমকি, পাল্টাপাল্টি একাধিক অভিযোগ ও মামলা হয়েছে। এসব ঘটনায় উভয়পক্ষের কর্মী-সমর্থক আহত হয়েছেন। দুপক্ষের কর্মী-সমর্থক গ্রেপ্তার হয়েছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে এ আসনে কতই যেন এক অন্যের সাথে সংঘর্ষে জড়িয়ে যাচ্ছেন বেশি। আআদের সময় ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar