অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগরে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মিজানুর রহমান মোল্যা (৫৫) নামের একজন ব্যবসায়ী। তিনি নওয়াপাড়ার পাঁচকবর এলাকার মৃত ফয়েজ উদ্দিন মোল্যার ছেলে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহতের ভাইপো আলমগীর হোসেন জানান, তার চাচা মিজানুর রহমান মোল্যা ডেঙ্গুরোগে আক্রান্ত হলে গত মঙ্গলবার তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।