1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মহম্মদপুরে বিলে পড়েছিলো দুই ভাইয়ের গলাকাটা মরদেহ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

মহম্মদপুরে বিলে পড়েছিলো দুই ভাইয়ের গলাকাটা মরদেহ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৬ জন খবরটি পড়েছেন

মহম্মদপুর প্রতিনিধি। মাগুরার মহম্মদপুর উপজেলার ইছামতি বিল থেকে আপন দুই ভাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত সবুজ মোল্লা (৩০) ও হৃদয় মোল্লা (১৬) পানিঘাটা গ্রামের মনজুর মোল্লার ছেলে। সবুজ মোল্লা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। আর তাঁর ছোট ভাই হৃদয় স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে আজ রোববার সকালে উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের খেত থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিহত দুজন গতকাল শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। রবিবার (৩১ ডিসেম্বর) ইছামতি বিলে তাদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, রাতে তাদের দুই ভাইকে কে বা কারা ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সকাল ১১টার দিকে এলাকাবাসী ইছামতি বিলের মধ্যে তাদের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

মাগুরা মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান-উল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয়দের নিকট খবর পেয়ে তারা ঘটনাস্থলে রওনা হয়েছেন।

মাগুরার সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান বলেন, নিহত দুই ভাই গত রাত থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন রাত থেকে তাঁদের খোঁজাখুঁজি করছিলেন। সকালে স্থানীয় লোকজন পানিঘাটা গ্রামের একটি মাঠে তাঁদের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁদের গলা কেটে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।

এ ঘটনায় পানিঘাটা ফাঁড়ির পুলিশ বিপ্লব শিকদার ও আসিফ শিকদার নামে সন্দেহভাজন দুইজনকে আটক করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar