1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শালিখায় কৃত্রিম উপায়ে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

শালিখায় কৃত্রিম উপায়ে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৯৮ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি,শালিখা (মাগুরা)।
মাগুরার শালিখায় বিভিন্ন সরিষা ক্ষেতের পার্শ্ববর্তী এলাকায় কৃত্রিম উপায়ে মৌচাষ করে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা। এতে করে একদিকে যেমন সরিষার পরাগায়ন ঘটিয়ে সরিষা উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে অপরদিকে মধু সংগ্রহ পূর্বক তা বিক্রি করে অর্থ উপার্জন করছেন অনেকে। সারি সারি মৌবক্স বসিয়ে দিনভর মধু সংগ্রহের কাজে ব্যস্ত মৌচাষীরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শালিখা উপজেলার ধনেশ্বরগতি, আড়পাড়া, শতখালী, বুনাগাতীসহ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, যেসব এলাকার সরিষার ক্ষেতে উৎপাদন বেশি হচ্ছে সেইসব ক্ষেতের পাশেই বিভিন্ন মৌচাষীরা মৌবক্স স্থাপন করে মধু সংগ্রহ করছেন এবং প্রতি কেজি মধু ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি করছেন।

এমনি একজন মৌচাষি এনামুল হক। তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে অস্ট্রেলিয়া থেকে মৌমাছি সংগ্রহ করে ৬ মাস চিনি ও পানি খাওয়ায়ে এখন মধু সংগ্রহ করছি।

অপর একজন মৌচাষি রফিকুল ইসলাম বলেন, কৃত্রিম উপায়ে মৌচাষ করে সপ্তাহে ৪ মণ করে ছয় মাসে ৭২ মণ মধু সংগ্রহ করা হয়, যা কেজিপ্রতি ৪০০ টাকা বিক্রি করি। তিনি আরো বলেন, যেসব এলাকায় মৌবাক্স স্থাপন করা হয়, সেখান থেকে পার্শ্ববর্তী তিন কিলোমিটার এলাকার মধ্য থেকে মৌগুলো মধু সংগ্রহ করে।

কৃত্রিম উপায়ে মৌচাষ করে মধু সংগ্রহপূর্বক বিক্রি করে শালিখা উপজেলার বেকার ছেলেরা একদিকে যেমন অর্থ উপার্জন করছে, অন্যদিকে সরিষার ফলন বৃদ্ধিতে পরিপূরক ভূমিকা পালন করছেন বলে মনে করছেন উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর হোসেন জানান, মৌগুলো যখন সরিষার সংস্পর্শে আসে তখন সরিষার পরাগায়ণ ঘটে, এতে সরিষার ফলনের পরিমাণ ১৫-২০ শতাংশ বৃদ্ধি পায়। তাই কৃত্রিম উপায়ে মৌচাষকে, সরিষার ফলন বৃদ্ধি ও অর্থ উপার্জনের একটি গুরুত্বপূর্ণ পথ বলে মনে করেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar