1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে সরকারি খাল দখল মুক্ত করার দাবী এলাকাবাসীর - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

শ্যামনগরে সরকারি খাল দখল মুক্ত করার দাবী এলাকাবাসীর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৫৩ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গৌরীপুর গ্রামে অবস্থিত জনসাধারণের ব্যবহার্য ও পানি নিষ্কাসনের একমাত্র সরকারি খালটি পুনরায় দখল মুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) বরাবর গৌরীপুর গ্রামের দীপংকর, মোঃ নূরুল আলম, মেঘনাথ, অরুন কুমার মন্ডল, নিমাই চন্দ্র মন্ডল, মোরশেদ, আব্দুল হামিদ ও শহিদুল লিখিত অভিযোগ করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে জানাজায়, ১নং ভূরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গৌরীপুর গ্রামের মিস্ত্রী বাড়ী সংলগ্ন তিন রাস্তার মোহনা হইতে প্রবাহমান খালটি দীর্ঘ দিন যাবৎ ভূমিদস্যু কর্তৃক দখল হয়ে ছিল। গত বর্ষা মৌসুমের পূর্বে ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফরুল আলম বাবু খালটি জন সাধারণের জন্য উন্মুক্ত করলেও বর্তমানে খালটি পুনরায় দখল হতে চলেছে। ভ্যাকু মেশিন দ্বারা খালের মধ্যে দিয়ে ভেড়ি বাঁধ উঠিয়ে দখল অব্যহত রেখেছে মোজাম্মেল হক মিস্ত্রি । অভিযোগে আরও জানাজায় খালটি এভাবে দখল করে নেয়া হলে বর্ষার মৌসুমে এ এলাকার ধান চাষ সম্ভব হবে না। তাছাড়াও বর্ষার মৌসুমে এ এলাকায় ঘর বাড়ি, রাস্তা ঘাট পানিতে নিমজ্জিত হবে। স্থানীয়রা জানান, মোজাম মিস্ত্রী ভ্যাকু মেশিন দ্বারা খালের পানির গতিপথ রুদ্ধ করে চলেছেন।

অভিযোগ পাওয়ার পর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর নির্দেশে কাজটি বর্তমানে বন্ধ রয়েছে। জনসাধারণের ব্যবহার্য ও পানি নিষ্কাসনের একমাত্র খালটি দখলমুক্ত করে পানি চলাচলের সুযোগ সৃষ্টিতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar