1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে পেশিশক্তি কাজে লাগিয়ে জলমহলে অবৈধ বালু ভরাটের অভিযোগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

শ্যামনগরে পেশিশক্তি কাজে লাগিয়ে জলমহলে অবৈধ বালু ভরাটের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২১৪ জন খবরটি পড়েছেন

শ্যামনগর প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপট গ্রামে পেশিশক্তি কাজে লাগিয়ে কতিপয় দখলদার ভূমিদস্যু কর্তৃক জলমহল ভরাটের অভিযোগ উঠেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জলমহলটি রক্ষার্থে ওই এলাকার সচেতন মহল গত ২০শে ডিসেম্বর সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ বাবু ও শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ এর সুপারিশকৃত একটি লিখিত অভিযোগ করেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর। অভিযোগে বিবাদীগণের বিরুদ্ধে অফিসের আদেশ-নিষেধ অমান্য ও বিচার কার্য নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খোশালখালী খাল/জলমহলে বালু ভরাট বন্ধের আবেদন করেন।

তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন বিষয়টি আমলে নিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান এর উপর তদন্তের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী উপজেলা ভূমি কর্মকর্তা উভয়পক্ষকে কাজ বন্ধের নির্দেশনা দেন।

সরকারি নির্দেশনা কে অমান্য করে বুধবার (৯ই জানুয়ারি) সকাল ১০টায় মোঃ মোফাজ্জল হোসেন, তোফাজ্জল হোসেন, মুজাহিদুল ইসলাম ও আব্দুল মালি গং খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন করে নিষিদ্ধ জায়গায় বালুভরা শুরু করে।

সরকারি নির্দেশনা অপেক্ষা করে বালুভরাট করার বিষয়ে জানতে চাইলে মোঃ মোফাজ্জল হোসেন বলেন, চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে বালু উঠাচ্ছি। ওখান থেকে ভ্যানে করে বালু সরিয়ে নিব।

অন্যদিকে আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, আমি বালু উত্তোলন করতে বলেছি এটা সম্পূর্ণ ফাও কথা। সে বেশি বোঝে ধরে ঘাপিয়ে দেন। আমি বলেছি বৈধতা থাকলে আপনি বালু উঠাতে পারবেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান বলেন, সরকারি কোন জায়গা কোন প্রকার ভূমিদস্যু দখল করতে পারবে না। এ বিষয়ে উপজেলা প্রশাসন খুবই কঠোর ও কঠিন ব্যবস্থা নেবে। আমি বিষয়টি আপনার মাধ্যমে শুনলাম এখনই সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি অফিসের নায়েবকে ঘটনাস্থলে পাঠাচ্ছি।

আটুলিয়া ইউনিয়নের ভূমি কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, স্যার আমাকে বিষয়টি জানিয়েছে আমি এই লোক পাঠিয়েছি। তিনি আরো বলেন এভাবে সমাধান হবে না ঘটনাস্থলে যে তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসতে হবে। স্থানীয় সুধী সমাজ বলেন, জলমহলটি দীর্ঘদিনের ঝামেলা এটা নিদর্শন করা খুবই জরুরী।

উপজেলা প্রশাসনের এমন তালবাহানায় দীর্ঘদিন দুটি পক্ষ দ্বারা ধারে ঘুরছে। এরই মধ্যে উভয় পক্ষ একটি করে মামলাও খেয়েছেন। এখনই এর নিষ্পত্তি না হলে ভবিষ্যতে খুন-জক্ষম হতে পারে। উপজেলা প্রশাসনকে অনুরোধ করছি যাতে এই সমস্যাটা দ্রুত সমাধান করা হোক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar