1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৈনিক নওয়াপাড়ার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক  মরহুম আসলাম হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

দৈনিক নওয়াপাড়ার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক  মরহুম আসলাম হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৪৫ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে।
অভয়নগর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়ার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম আসলাম হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নওয়াপাড়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দৈনিক নওয়াপাড়ার  প্রকাশক ও সম্পাদক সাজিদ হোসেন সুপ্তর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্য শস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুর জহুর মুকুল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ মুকতি জিলানী, সমাজ সেবক রোটারিয়ান রাশেদুল হক রাসু, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তা ফারুক হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা এসএম ফারুক আহমেদ, সম্পাদক মোজাফফার  আহমেদ, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন- নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সুনীল দাস, উপদেষ্টা আবিদ হাসান, সহ সভাপতি এস এম মুজিবর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দফতর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  উপজেলা কৃষক লীগের সভাপতি মুন্সি আব্দুল মাজেদ,  ব্যাংক
কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন- নওয়াপাড়া পীর বাড়ি মাদ্রাসার প্রধান মুফতী তৈয়েবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন- দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ। কোরআন থেকে তেলওয়াত করেন- দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar