1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চৌগাছায় গাছ থেকে পড়ে কাঠ ব্যবসায়ী নিহত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

চৌগাছায় গাছ থেকে পড়ে কাঠ ব্যবসায়ী নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৬ জন খবরটি পড়েছেন

চৌগাছা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চৌগাছায় গাছ থেকে পড়ে টুটুল (৫০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত টুটুল উপজেলার জগদীশপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের রমজান মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী।

নিহত টুটুলের ভাই আলামিন হোসেন জানান, টুটুল কাঠ ব্যবসার পাশাপাশি গাছ কাটা শ্রমিকেরও কাজ করতো। একসাথে অনেকেই কাজ করে তারা।

তিনি জানান, এদিন সকালে আগে থেকে কিনে রাখা একটি রেইন্ট্রি কড়ই গাছ মারতে দুর্গাপুরে যান টুটুল। গাছ কাটার উদ্দেশ্যে গাছে উঠার পর দুর্ভাগ্যবশত হাত পিছলে গেলে নিচে পিচের রাস্তায় পড়ে মারাত্মক আহত হয় সে। এসময় সহকর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইদুর রহমান ইমন জানান, হাসপাতালে আনার পূ্র্বেই সে মারা গেছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar