1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরনখোলায় সুষ্ঠু বিচার চেয়ে মানববন্ধন,মামলার বাদিসহ অন্যান্যদের হত্যার হুমকি! - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

শরনখোলায় সুষ্ঠু বিচার চেয়ে মানববন্ধন,মামলার বাদিসহ অন্যান্যদের হত্যার হুমকি!

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২০৬ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি। বাগেরহাটের শরণখোলায় গত ৩১ ডিসেম্বর রাতে জমা জমি সংক্রান্ত বিরোধীয় ঘটনায় প্রতিপক্ষের হামলায় একটি পা বিচ্ছিন্ন সহ গুরুতর জখম হয় এমাদুল হক খান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ ঘটনায় তার ভাই রিয়াদুল ইসলাম বাদী হয়ে ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে শরলখোলা থানায়। সেই মামলায় গ্রেপ্তার হন মোস্তফা হেলাল সহ তিন জন। পরে কোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে বাদী সহ তার পরিবারকে মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দেয় মোস্তফা ও তার জামাই রহমান হাওলাদার।

এ ঘটনায় এমাদুলের মা বোন ও স্থানীয় ইউপি সদস্য সহ শতাধিক নারী পুরুষ মোস্তফা সহ অন্যান্যদের বিচারের দাবিতে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় শরণখোলা গ্রামে তাদের বাড়ির সামনে মানববন্ধন করেছে।

এমাদুলের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ৩১ ডিসেম্বর রাতে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার এমাদুল হক খানের চাচাতো ভাই মোস্তফা খান তার জামাই রহমান হাওলাদার ও মোস্তফার ভাই বেলাল, হেলাল খান ও সরোয়ার হাওলাদার মিলে চাইনিজ কুড়াল ও দা দিয়ে কুপিয়ে একটি পা প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন করে। এছাড়া অন্য একটি পা ভেঙ্গে ফেলা সহ বেশ কয়েক জায়গায় গুরুতর জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় শরনখোলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে ডাক্তার।

তার পরিবার আরো জানায় যে পা প্রায় বিচ্ছিন্ন সেই পায়ে সামান্য পচন ধারায় আরো উপর থেকে তার পা কেটে ফেলা হয়েছে।এ ঘটনায় এমাদুলের ভাই রিয়াদুল ইসলাম খান বাদী হয়ে শরণখোলা থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক একজনকে গ্রেফতার করে। পরে তারা কোর্টে জামিন পেয়ে বাড়িতে ফিরে এসে এমাদুল ও তার পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য ভয়-ভীতি প্রদর্শন সহ জীবননাশের হুমকি দেয়।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মুন্সী, এমাদুলের মা, বোন সহ শতাধিক নারী পুরুষ মোস্তফা খান ও তার জামাই রহমানের বিচার চেয়ে শরণখোলার নিজ গ্রামে বাড়ির সন্মুখে মানববন্ধন করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ডে ইউপি সদস্য বাচ্চু মুন্সী জানায়, মোস্তফা খান, তার ভাইয়েরা ও তার জামাই অত্যন্ত দুর্র্ধষ প্রকৃতির তাদের বিরুদ্ধে এ ধরনের অপরাধ করার আরো অভিযোগ রয়েছে। তারা প্রতিনিয়ত ওই পরিবারটিকে হুমকি দিয়ে আসছে। তাই প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।

এছাড়া গুরুতর জখম এমাদুলের মা হালিমা বেগম, বোন শিউলি ও কাজল জানায়, তারা ইমাদুল ও তার ভাইয়ের ভয়ে রাত্রে ঘর থেকে বের হইতে পারছে না। তাদের প্রতিদিন হুমকি দিচ্ছে। এ ঘটনায় তারা পুলিশ প্রশাসন সহ উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

ঘটনার প্রদক্ষদর্শী রাহিলা বেগম বলেন, এরকম নৃশংস ঘটনা তিনি জীবনে কখনোই দেখেননি। সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে পুলিশের অফিসার ইনচার্জ এইচএম কামরুজ্জামান বলেন, জামিনে ছাড়া পেয়ে আসামিরা ভয়ভীতি প্রদর্শন করেছে বিষয়টি তিনি জানেন না। তবে খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar