1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোবাইল ফোন নিয়ে যেতে মায়ের নিষেধ, অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

মোবাইল ফোন নিয়ে যেতে মায়ের নিষেধ, অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৮৪ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

শ্যামনগর প্রতিনিধি। বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে যেতে নিষেধ করায় মায়ের উপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রবিবার সকাল ১১ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি মাধ্যমিক বিদ্যালয়ে এ গ্যাস ট্যাবলেট খাওয়ার ঘটনা ঘটে।

মৃতের নাম সুমাইয়া খাতুন (১৬)। সে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামের আহাদ আলীর মেয়ে।

কুশখালি গ্রামের ফারুক হোসেন জানান, তার চাচা আহাদ আলী বর্তমানে বাগেরহাটে দিনমজুর হিসেবে ইটভাটায় কাজ করে। চাচাত বোন সুমাইয়া কুশখালি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীতে পড়াশুনা করে। বাড়িতে থাকাকালিন ও স্কুলে আসা-যাওয়ার পথে সুমাইয়া মোবাইল ফোনে বেশি বেশি কথা বলতো। বিষয়টি তার মা নীলিমা খাতুন আপত্তি করলেও সে শুনতো না।

রবিবার সকালে সুমাইয়া খাতুন মোবাইলে অনর্গল কথা বললে তার মা তাকে বকাবকি করে। এমনকি স্কুলে মোবাইল না নিয়ে যাওয়ার জন্য বলে। এতে সে মায়ের উপর অভিমান করে। সকাল ১১টার দিকে স্কুলের এক সহপাঠির মাধ্যমে তারা জানতে পারেন যে, সুমাইয়া একটি কক্ষে যেয়ে গ্যাস ট্যাবলেট খেয়েছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুরে পৌনে দুটোর দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া মারা যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, সুমাইয়ার লাশ হাসপাতালে রাখা আছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar