1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নদীর চরে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

নদীর চরে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২০১ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আইলা বিদ্ধস্ত মরুভূমি বনে যাওয়া শ্যামনগর উপজেলার দ্বীপ বেষ্টিত গাবুরা ইউনিয়নে উৎসব করে গাছ কাটার প্রতিবাদে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ও স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টায় শ্যামনগর বাসস্ট্যান্ডে সিডিওর নির্বাহী পরিচালক উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান এর সভাপতিত্বে ও সিডিও ইয়ুথ টিমের সদস্য হাফিজুর রহমান হাফিজ এর সঞ্চালনায় মানববন্ধনে সিডিও ইয়ুথ টিমের সদস্য রুহানি ইসলাম, আবু রায়হান, সাবেক ছাত্রনেতা মিডিয়া কর্মী মেহেদী মারুফ, সিএনআরএস এর উপজেলা সমন্বয়কারী স্মরণ চৌহান, সাইট অফিসার শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবী ও মিডিয়া কর্মী মারুফ হোসেন মিলন, ইউপি সদস্য ফরিদা পারভীন, সেচ্ছাসেবী ইমাম হোসেন, ফেইথ ইন একশনের সমন্বয়কারী মিল্টন বড়ই বক্তব্য রাখেন।

সিএনআরএস এর সার্বিক সহযোগিতায় মানববন্ধনে বক্তারা বলেন,গাবুরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ২০৯০ মিটার ওয়াপদার বেড়িবাঁধের কাজ চলমান রয়েছে। বেড়িবাঁধের কাজ করতে যেয়ে নদীর পাড়ে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ৩ হাজারের অধিক গাছ কেটে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। লক্ষ লক্ষ টাকা মূল্যের কাটা গাছ গুলো নিয়ে স্থানীয়রা জ্বালানি থেকে শুরু করে নিজেদের বিভিন্ন কাজে ব্যবহার করছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান ৩ হাজারের ও বেশি গাছ কাটলেও মাথাব্যথা নেই বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এযেন হরিলুটের বাতসা যে যেভাবে পারছে লুটে নিচ্ছে। ৩ হাজারের অধিক বিভিন্ন ধরনের গাছ গুলো এলাকাবাসী ও শ্রমিকরা প্রতিনিয়ত নিয়ে নিজেদের কাজে লাগাচ্ছে।এভাবে গাছ কাটতে থাকলে মারাত্মক ভাবে হুমকির মুখে পড়বে পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠী। বক্তারা আরও বলেন, নিশ্চই অবগত আছেন আইলা পরবর্তী সময়ে লোনা পানির আগ্রাসনে দ্বীপ বেষ্টিত গাবুরা ইউনিয়ন ধু ধু মরুভূমিতে পরিণত হয়। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় গাবুরা ইউনিয়নে বিভিন্ন রাস্তার পাশ, বেড়িবাধ এবং নদীর চর বনায়ন করা হলেও কিছু স্বার্থনেষী পরিবেশ বিমুখ মানুষের কারণে উক্ত বনায়ন কার্যক্রম মুখ থুবড়ে পড়তে শুরু করেছে। ইতিমধ্যে গাবুরার স্থানীয় জনগোষ্ঠী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গাবুরার চর বনায়নের গাছ কর্তনের বিরুদ্ধে মানবন্ধন সহ বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করলেও সামাজিক বন বিভাগ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar