1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় স্বামীর সাথে মনোমালিন্যে গৃহবধূর আত্মহত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

বাঘারপাড়ায় স্বামীর সাথে মনোমালিন্যে গৃহবধূর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ২১৪ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত গৃহবধূর নাম সুপ্রিয়া সেন (২৫)। শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুরে উপজেলার দরাজহাট ইউনিয়নের পুকুরিয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুপ্রিয়া সেন একই গ্রামের বাটুল লস্কারের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়িতে রাখা গোবরের মশাল বৃষ্টিতে ভিজে যাওয়া ও পারিবারিক বিষয় নিয়ে সুপ্রিয়ার সাথে স্বামীর মনোমালিন্য হয়। এর জের ধরে দুপুর দেড়টার দিকে নিজ বসত ঘরের মধ্যে বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সুপ্রিয়া। পরে স্থানীয়দের সহযোগিতায় ওড়না কেটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আল-আমিন জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar