1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শালিখায় শতাধিক অসহায় নারীদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

শালিখায় শতাধিক অসহায় নারীদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৫৭ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি,শালিখা (মাগুরা)। মাগুরার শালিখায় উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র শতাধিক নারীদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে উপজেলা লেডিস ক্লাবের সভাপতি নবনীতা অধিকারীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা লেডিস ক্লাবের সভানেত্রী ও মাগুরা জেলা প্রশাসকের সহধর্মিণী কাবেরী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল, আয়শা আক্তার, নিলুফার ইয়াসমিন, শারমিন আক্তার বিথী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু।

দুর্বিষহ এই শীতে লেডিস ক্লাবের শীতবস্ত্র ও খাবার পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগীরা। উপকারভোগী জামেলা খাতুন বলেন, শীতে অনেক কষ্ট করে ছেলেমেয়েদের নিয়ে একটা লেপের নিচে থাকি আজকে অনেক ভালো লাগতেছে কারণ এখন থেকে অন্তত একটু আরাম করে ঘুমাতে পারবো।

শীতবস্ত্র ও খাবার বিতরণকালে মাগুরা লেডিস ক্লাবের সভানেত্রী কাবেরী মজুমদার বলেন, মানুষ মানুষের জন্য আর মানুষের দুর্বিষহ দিনে তাদের পাশে দাঁড়ানো আমি কর্তব্য বলে মনে করি। শালিখা উপজেলা লেডিস ক্লাবের সভাপতি নবনীতা অধিকারী বলেন, শালিখা উপজেলা লেডিস ক্লাব সব সময় অসহায় ও ছিন্নমূল মানুষের বিপদকালের সঙ্গী হয়ে পাশে দাঁড়িয়েছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar